সরকার দেশের প্রতিটি পরিবারকে সমৃদ্ধ করতে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেসব মায়েরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, তারা প্রতি মাসে এর সুবিধা পাবেন এবং আজীবন এ সুবিধা ভোগ করবেন।
শনিবার (১৬ মে) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে চাই। আজ যেসব মায়েরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, তারা প্রতি মাসে এর সুবিধা পাবেন এবং আজীবন এ সুবিধা ভোগ করবেন।'
জামালপুর জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। তার ভাষায়, 'জামালপুরের পাঁচটি আসনের পাশাপাশি একটি সংরক্ষিত আসনসহ আমরা ছয়জন এমপি রয়েছি। সবাই মিলে জামালপুরকে দেশের অন্যতম উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।'
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এ.ই. সুলতান মাহমুদ বাবু, মো. ওয়ারেছ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে বগারচর ইউনিয়নের টালিপাড়া ও সাতভিটা এলাকার মোট ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
.png)
রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন