সার্চ টুডে

নড়াইলে বিএনপির যৌথ সভা

নড়াইলে বিএনপির যৌথ সভা
নড়াইলে বিএনপির যৌথ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রম কে আরও গতিশীল করা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে ১৬ই মে শনিবার দুপুরে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু।

তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের ধৈর্য, কৌশল ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সামনে স্থানীয় নির্বাচন ও সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে প্রস্তুত থাকতে হবে। সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ও তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। দলীয় কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার লক্ষ্যে নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয় : রাজনীতি নড়াইলে বিএনপির যৌথ সভা নড়াইল জেলা বিএনপি রাজনীতি

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৭ মে ২০২৬

নড়াইলে বিএনপির যৌথ সভা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রম কে আরও গতিশীল করা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে ১৬ই মে শনিবার দুপুরে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু।

তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের ধৈর্য, কৌশল ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সামনে স্থানীয় নির্বাচন ও সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে প্রস্তুত থাকতে হবে। সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ও তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। দলীয় কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার লক্ষ্যে নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে