সার্চ টুডে

৪র্থ সেমিফাইনালে এসে অবশেষে সফলতা, দাগনভূঁঞাকে হারিয়ে ফাইনালে সেনবাগ ক্রিকেট ক্লাব

টানা তিনটি সহজ সেমিফাইনাল ম্যাচ হারের হতাশা কাটিয়ে অবশেষে চতুর্থ সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব। 

শনিবার (১৬ মে) বিকেলে দাগনভূঁঞার রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে দাগনভূঁঞা স্ট্রাইকার্সকে ২৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেনবাগ ক্রিকেট ক্লাব।

ম্যাচজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আধিপত্য দেখিয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব। হালকাভাবে নেওয়া দলটির কাছেই শেষ পর্যন্ত ক্লিন বোল্ড হয়ে যায় ভারি দল হিসেবে পরিচিত দাগনভূঁঞা স্ট্রাইকার্স। মাঠে সেনবাগের শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে প্রতিপক্ষের আকাশসম দাম্ভিকতা মুহূর্তেই মাটিতে নেমে আসে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায় সেনবাগ ক্রিকেট ক্লাব। দলের হয়ে জাবেদ মাত্র ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। স্বপন ১৬ বলে ৩২ রান করে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেন।

১৩০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দাগনভূঁঞা স্ট্রাইকার্স নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। শুরু থেকেই সেনবাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় প্রতিপক্ষ ব্যাটাররা।

বল হাতে ম্যাচের নায়ক ছিলেন স্বপন। তিনি ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। হৃদয় ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। ইসমাইল উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। এছাড়াও দলের অন্য খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় আসে এই গুরুত্বপূর্ণ জয়।

উইকেটের পেছনে দুর্দান্ত কিপিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেনবাগ ক্রিকেট ক্লাবের অধিনায়ক মো: মিজানুর রহমান সুমন। তার নেতৃত্ব ও মাঠের নির্দেশনায় পুরো দল ছিলো উজ্জীবিত।

ম্যাচ শেষে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য স্বপনকে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়। দলের অন্যতম সদস্য মিঠু, অমিতসহ মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন দেওয়া সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুরুত্বপূর্ণ কাজ ফেলে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তারা।

২৩ রানের এই দাপুটে জয় নিয়ে উচ্ছ্বাসের মধ্য দিয়ে মাঠ ছাড়ে সেনবাগ ক্রিকেট ক্লাব। এখন ফাইনালকে ঘিরে পুরো সেনবাগজুড়ে বইছে উৎসবের আমেজ।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ১৬ মে ২০২৬

৪র্থ সেমিফাইনালে এসে অবশেষে সফলতা, দাগনভূঁঞাকে হারিয়ে ফাইনালে সেনবাগ ক্রিকেট ক্লাব

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে