সার্চ টুডে
নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।আজ শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,যুবদল সভাপতি মশিয়ার রহমান , সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের  চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।দিবসটি উপলক্ষে বিভিন্ন অংগ সংগঠনের পক্ষ থেকে পথচারী ও সাধারন মানুষের মাঝে খাবার বিতরন করা হয় বলে পাঠক প্রবাহকে জানান নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি।
১ ঘন্টা আগে

বাংলাদেশ পুলিশে সশস্ত্র পদের সংকট: 'দ্বিগুণ' করার দাবি কেন জোরালো হচ্ছে?

বাংলাদেশ পুলিশে সশস্ত্র পদের সংকট: 'দ্বিগুণ' করার দাবি কেন জোরালো হচ্ছে?

৮ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনায় পুলিশ বাহিনী

৮ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনায় পুলিশ বাহিনী

সেনবাগে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-ল্যাপটপ, প্রিন্টার ও ২ লাখ টাকার অনুদান ঘোষণা

সেনবাগে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-ল্যাপটপ, প্রিন্টার ও ২ লাখ টাকার অনুদান ঘোষণা

জুয়ার নেশায় সর্বস্বান্ত তরুণী: বিকাশের টাকা মেরে পালানোর সময় ধরা

জুয়ার নেশায় সর্বস্বান্ত তরুণী: বিকাশের টাকা মেরে পালানোর সময় ধরা

বিচার চাই না, বিচার করার নজির আপনাদের নেই

বিচার চাই না, বিচার করার নজির আপনাদের নেই

অভিনয়ে নিজেকে প্রমাণের লড়াইয়ে আফরিন জাহান

অভিনয়ে নিজেকে প্রমাণের লড়াইয়ে আফরিন জাহান

বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে কলেজ শাখা ছাত্রদল

উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে কলেজ শাখা ছাত্রদল

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

মণিরামপুরে বেনামী কোম্পানিসহ দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মণিরামপুরে বেনামী কোম্পানিসহ দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

সেনবাগে দুই এলাকার সংঘর্ষে উত্তাল রাত, বাজারজুড়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

সেনবাগে দুই এলাকার সংঘর্ষে উত্তাল রাত, বাজারজুড়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

আমি ইরফান থেকে টারজান হবার যাত্রাটা সহজ ছিলোনা

আমি ইরফান থেকে টারজান হবার যাত্রাটা সহজ ছিলোনা

দেশ জুড়ে ঈদের আনন্দ, স্টেশন জুড়ে পথশিশুদের কান্না

দেশ জুড়ে ঈদের আনন্দ, স্টেশন জুড়ে পথশিশুদের কান্না

লটারিতে লাখপতি দুই অসহায় মানুষ, সেনবাগে স্বপ্নের বাজারের ৯ বিজয়ী

লটারিতে লাখপতি দুই অসহায় মানুষ, সেনবাগে স্বপ্নের বাজারের ৯ বিজয়ী

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

 নড়াগাতীতে ৩১ বছর পর সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী উদযাপন

নড়াগাতীতে ৩১ বছর পর সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী উদযাপন

বৈষম্য    লিখেছেন: সাহেলা খান রিমু

বৈষম্য লিখেছেন: সাহেলা খান রিমু

ভিডিও

আরও

আমি ইরফান থেকে টারজান হবার যাত্রাটা সহজ ছিলোনা

ছোট পর্দায় নতুন এক মুখ ইরফান রহমানের আত্মপ্রকাশ ঘটেছে নাটক “বিবাহিত জীবনের দিনগুলি”-এর মাধ্যমে। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচিত্র "গুপ্তধনের খোঁজে"। এই সিনেমায় টার্জান এর ভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা ইরফান রহমান। তিনি বলেন, প্রথমে যখন আমি এই যাত্রাটা শুরু করি, তখন সত্যি বলতে আমি নিজেও এতদূর কিছু ভাবিনি। সিনেমায় অভিনয় করবএই চিন্তাটা আমার কাছে একসময় স্বপ্নের মতো ছিল। ছোটবেলা থেকেই কোথাও না কোথাও ভালো কিছু করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা আমি কল্পনাও করিনি।ইরফান বলেন, আমি এই চরিত্রের জন্য তিন  সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না এবং কোন বন্ধুদের সাথেও যোগাযোগ রাখিনি।কারন টারজান চরিত্রটা জজ্ঞলে একা থাকে।আর আমি খুব মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমার এই রুপটাকে আমার কিছুদিনের জন্য হলেও ভুলে যেতে হবে।তাই আমি যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম।‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প।[TECHTARANGA-POST:873]সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি।পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

আমি ইরফান থেকে টারজান হবার যাত্রাটা সহজ ছিলোনা

অনলাইন জরিপ

আরও
২৮ মে ২০২৬, ০৪:০৫ পিএম
ঈদে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকারের এমন উদ্যোগকে কি আপনি সমর্থন করেন?

ঈদে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকারের এমন উদ্যোগকে কি আপনি সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন