স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে “স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ”-এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ সম্মেলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়।
সম্মেলনের প্রথম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম সফর আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শহীদুল আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মুন্সী কবির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. এস এম শাহনুর। এছাড়াও বক্তব্য দেন কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর এবং অরুনা বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক মোসলেহ উদ্দিন এবং কবি ও সংগঠক আলমগীর জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার হাসান মঞ্জু, লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক জহিরুল হক বিদ্যুৎ এবং ড. শরীফ সাকিসহ আরও অনেকে। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মুন্সী কবির হোসেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন তাসনোভা তুশিন এবং দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী জাহানারা রেখা।
সম্মেলনে বক্তারা বাংলা সাহিত্য, সংস্কৃতি, সমকালীন সমাজবাস্তবতা, তরুণ প্রজন্মের সাহিত্যচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাহিত্য সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে সৃজনশীল ও মানবিক চর্চা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের আয়োজন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
.png)
রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন