সার্চ টুডে

বাজেটের পর উন্নয়নমূলক কাজগুলোর গতি আরও ত্বরান্বিত হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃষকদের কৃষি কার্ড, এখানকার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল- কলেজের উন্নয়নের কাজ ইতোমধ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে। এগুলোর মধ্যে যেই কাজগুলো তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আগামী বাজেটের পর আমাদের উন্নয়নমূলক কাজগুলোর গতি আরও ত্বরান্বিত হবে।

শনিবার (১৬ মে) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৩০ জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান আমাদের নির্বাচনি ইশতেহারের অন্যতম একটি অংশ। যা প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে প্রদান করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো নেতার কাছে যেতে হবে না, কাউকে কোনো কমিশন দিতে হবে না। এটা আপনাদের প্রাপ্য অর্থ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আজকে ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন, তারা অবশ্যই এই ভাতা থেকে কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টা করবেন। যাতে করে আমাদের নারী সমাজ আরও স্বাবলম্বী হতে পারে।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ২য় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার মাধ্যমে একই সাথে এবং একই সময়ে ২০ জেলার ১৪৩৭০ জন ভাতাভোগীর কাছে তাদের ফ্যামিলি কার্ডের প্রাপ্ত অর্থ প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৭ মে ২০২৬

বাজেটের পর উন্নয়নমূলক কাজগুলোর গতি আরও ত্বরান্বিত হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে