কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) তিনি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবার ও বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি সরকারি বরাদ্দের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এদিকে একই দিনে এরেন্ডাবাড়ি ইউনিয়নের বুলবুলির চর এলাকাতেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি প্রদত্ত ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৮ মে রাতে আকস্মিক ঝড়ে চরাঞ্চলের বহু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
.png)
শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন