সার্চ টুডে

নড়াইলে হত্যা মামলার আসামি পক্ষের লোকজনের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামের পিতা-পুত্রসহ ৩জনকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন-হাবিল শেখের স্ত্রী পারভীন বেগম (৫০), ফেরদৌসের স্ত্রী সারুপা বেগম (৩০) ও একই গ্রামের গৃহবধূ সেলিনা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে প্রতিপক্ষের হাতে বড়কুলা গ্রামের খলিল শেখ ও তার পুত্রসহ তিনজন নিহত হন।এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও তার দলীয় লোকজনকে আসামি করা হয়।

আহত পারভীন বেগম জানান, হত্যা মামলায় আসামি হওয়ার পর খায়েরুজ্জামান খায়ের ও তার লোকজন তাদের নামে দায়ের হওয়া মামলা তুলে নিতে বাদি পক্ষের লোকজনকে হুমকি দিয়ে আসছিল। ভোর ৬টার দিকে খলিল শেখ পক্ষের কয়েক নারী মিলে হাটাহাটির সময় হঠাৎ করে পিছন দিক থেকে প্রতিপক্ষের ৫/৬ জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়।এ সময় ধারালো অস্ত্রের কোপে ও লাঠি দিয়ে পেটালে ৩ নারী গুরুতর আহত হয়।স্বজনরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে।

নড়াইল সদর থানার (ওসি-তদন্ত ) অজয় কুমার জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নড়াইলে হত্যা মামলার আসামি পক্ষের লোকজনের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২২ মে ২০২৬

নড়াইলে হত্যা মামলার আসামি পক্ষের লোকজনের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামের পিতা-পুত্রসহ ৩জনকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন-হাবিল শেখের স্ত্রী পারভীন বেগম (৫০), ফেরদৌসের স্ত্রী সারুপা বেগম (৩০) ও একই গ্রামের গৃহবধূ সেলিনা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে প্রতিপক্ষের হাতে বড়কুলা গ্রামের খলিল শেখ ও তার পুত্রসহ তিনজন নিহত হন।এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও তার দলীয় লোকজনকে আসামি করা হয়।

আহত পারভীন বেগম জানান, হত্যা মামলায় আসামি হওয়ার পর খায়েরুজ্জামান খায়ের ও তার লোকজন তাদের নামে দায়ের হওয়া মামলা তুলে নিতে বাদি পক্ষের লোকজনকে হুমকি দিয়ে আসছিল। ভোর ৬টার দিকে খলিল শেখ পক্ষের কয়েক নারী মিলে হাটাহাটির সময় হঠাৎ করে পিছন দিক থেকে প্রতিপক্ষের ৫/৬ জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়।এ সময় ধারালো অস্ত্রের কোপে ও লাঠি দিয়ে পেটালে ৩ নারী গুরুতর আহত হয়।স্বজনরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে।

নড়াইল সদর থানার (ওসি-তদন্ত ) অজয় কুমার জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে