সার্চ টুডে

মেধা ও শতভাগ স্বচ্ছতায় বরগুনায় ১৭ জন পেলেন পুলিশের চাকরি

"আমরা বরগুনাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিব, আমরা আমাদের কথা রেখেছি..."। শতভাগ মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশকালে এই মন্তব্য করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)।

আজ ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) বরগুনা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সূক্ষ্ম মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৭ জন সৌভাগ্যবান ও যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এবারের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন প্রার্থী চূড়ান্ত মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ১৭ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। ফলাফল ঘোষণার পর পরই চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’—এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সাথে অবদান রাখার আহ্বান জানান।

ফলাফল প্রকাশ ও কনস্টেবল নিয়োগের এই বিশেষ মুহূর্তে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে উত্তীর্ণ সাধারণ প্রার্থী ও তাদের পরিবারের মাঝে এ সময় আনন্দের বন্যা বয়ে যায়।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২২ মে ২০২৬

মেধা ও শতভাগ স্বচ্ছতায় বরগুনায় ১৭ জন পেলেন পুলিশের চাকরি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে