সার্চ টুডে

নোয়াখালীর কৃতি সন্তান আফতাব উদ্দিন বাইপ্রমাস নির্বাচনে যুগ্ম মহাসচিব প্রার্থী

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক আসন্ন নির্বাচন-২০২৬ কে ঘিরে সারাদেশের ইট শিল্প সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ নির্বাচনে ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান-মমিন প্যানেল থেকে ব্যালট নং ১৮ এ যুগ্ম মহাসচিব পদে প্রার্থী হয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান কে এম আফতাব উদ্দিন।

দীর্ঘদিন ধরে ইট শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কে এম আফতাব উদ্দিন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যে তিনি দেশব্যাপী ইট প্রস্তুতকারী মালিকদের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ঘোষণার পর নোয়াখালীসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী মহলের মতে, কে এম আফতাব উদ্দিন নির্বাচিত হলে ইট শিল্পের চলমান সংকট নিরসন, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, শ্রমিক কল্যাণ এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে তিনি বাইপ্রমাসকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।

এদিকে প্রার্থী কে এম আফতাব উদ্দিন বলেন,

“আমি সবসময় ইট শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করেছি। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য আমি দেশবাসী, সহকর্মী ও সকল শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

তার প্রার্থিতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। নোয়াখালীর সেনবাগবাসী এটিকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, কে এম আফতাব উদ্দিনের মতো যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব ইট শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ০৩ মে ২০২৬

নোয়াখালীর কৃতি সন্তান আফতাব উদ্দিন বাইপ্রমাস নির্বাচনে যুগ্ম মহাসচিব প্রার্থী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে