প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক আসন্ন নির্বাচন-২০২৬ কে ঘিরে সারাদেশের ইট শিল্প সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ নির্বাচনে ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান-মমিন প্যানেল থেকে ব্যালট নং ১৮ এ যুগ্ম মহাসচিব পদে প্রার্থী হয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান কে এম আফতাব উদ্দিন।দীর্ঘদিন ধরে ইট শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কে এম আফতাব উদ্দিন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যে তিনি দেশব্যাপী ইট প্রস্তুতকারী মালিকদের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ঘোষণার পর নোয়াখালীসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।ব্যবসায়ী মহলের মতে, কে এম আফতাব উদ্দিন নির্বাচিত হলে ইট শিল্পের চলমান সংকট নিরসন, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, শ্রমিক কল্যাণ এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে তিনি বাইপ্রমাসকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।এদিকে প্রার্থী কে এম আফতাব উদ্দিন বলেন,“আমি সবসময় ইট শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করেছি। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য আমি দেশবাসী, সহকর্মী ও সকল শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি।”তার প্রার্থিতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। নোয়াখালীর সেনবাগবাসী এটিকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, কে এম আফতাব উদ্দিনের মতো যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব ইট শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে।