ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল ২৩ পদেই নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১২টার দিকে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত ফলাফল শিটে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদ জোট করে নীল প্যানেলে নির্বাচন করে। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
বিএনপি জোট থেকে ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচতি হয়েছেন আনোয়ার জাহিদ ভূইয়া। অন্যদিকে জামায়াত জোট থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। স্বতন্ত্র পদে মো. ইউনুস আলী বিশ্বাস পেয়েছেন ১৪৬ ভোট।
বিএনপি থেকে সাধারণ সম্পাদক পদে আবুল কালাম খান ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত থেকে এ পদে আবু বক্কর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬৬১ ভোট। এ ছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে এ পদে মো. শহিদুল্লাহ ৪২৪ ও বলাই চন্দ্র দেব ৩৫৫ ভোট পেয়েছেন।
এ ছাড়া বিএনপি জোট থেকে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম চৌধুরী ৪ হাজার ৫০৮ ভোট, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ৪ হাজার ৪৩৩ ভোট, ট্রেজারার আনিসুজ্জামান আনিস ৩ হাজার ৯৪৭ ভোট, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার অ্যানি ৪ হাজার ৩৫৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল ৩ হাজার ৬৯৯ ভোট, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান ৪ হাজার ৩২০ ভোট, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা ৩ হাজার ৮৭৯ ভোট, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা ৩ হাজার ৯৪০ ভোট, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান ৪ হাজার ৯৪ ভোট, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ ৪ হাজার ১৪৪ ভোট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক ৪ হাজার ৫৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে বিএনপি জোট থেকে নির্বাচনে সর্বাধিক ৪ হাজার ৪২৩ ভোটে প্রথম হয়েছেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় হয়েছেন নজরুল ইসলাম মামুন, তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৩০৩। আর তৃতীয় হয়েছেন আদনান রহমান, তার প্রাপ্ত ভোট ৪ হাজার ২৭৫।
এ ছাড়া নির্বাচিত বিএনপির বাকি সদস্যরা হলেন সৈয়দ সারোয়ার আলম নিশান ৪ হাজার ৯ ভোট, মামুন মিয়া ৩ হাজার ৯৫১ ভোট, নিজামউদ্দিন ৩ হাজার ৮৯৪ ভোট, সামিউল ৩ হাজার ৮৮৪ ভোট, মোজাহিদুল ইসলাম সায়েম ৩ হাজার ৭৪০ ভোট, এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও ৩ হাজার ৫০৪ ভোট ও শেখ শওকত হোসেন ৩ হাজার ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে এদিন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং, জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে এক বিজ্ঞপ্তি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন বলেন, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো অভিযোগের ভিত্তি আছে। কারণ যখনই কেউ মনে করে খেলায় হেরে যাবে, তখনই বলে আজকে খেলার মাঠ ভেজা ছিল। তাই ফুটবল খেলতে পারিনি। শুধু এনসিপি না, যারা ভোট বর্জন করেছে, দেশকে অচলাবস্থায় নিয়ে যেতে চায়, তারাই এসব প্রচারণা চালাচ্ছে।
এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অর্থাৎ ভোট দেননি ৬৬ শতাংশ আইনজীবী।
.png)
শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন