ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

বসুন্দিয়ায় 'ডিএনসি'র অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি বিথি আটক

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলোচিত নারী মাদক কারবারি বিথিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বসুন্দিয়ার বিনিময় পাড়া এলাকায় বিথির বাড়িতে নিয়মিত ইয়াবা কেনাবেচা ও সেবন চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই টিমের সদস্যরা বিথির বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান:"গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিথি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। শনিবারের অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।"

পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।বসুন্দিয়া এলাকার বাসিন্দারা জানান, বিথির মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ছিল। এই আটকের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বসুন্দিয়ায় 'ডিএনসি'র অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি বিথি আটক

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলোচিত নারী মাদক কারবারি বিথিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বসুন্দিয়ার বিনিময় পাড়া এলাকায় বিথির বাড়িতে নিয়মিত ইয়াবা কেনাবেচা ও সেবন চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই টিমের সদস্যরা বিথির বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান:"গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিথি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। শনিবারের অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।"

পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।বসুন্দিয়া এলাকার বাসিন্দারা জানান, বিথির মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ছিল। এই আটকের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: হুমায়ুন কবির সবুজ
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে