আগামীতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নতুন সময়োপযোগী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ যেন আর আগের মতো অবহেলিত অবস্থানে না থাকে এবং তারা যেন সুখে-শান্তিতে সচ্ছল জীবন যাপন করতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত স্থানীয় কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তাঁর বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে বলেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা বিএনপির সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই সারা দেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে উন্নতমানের বীজ, সার ও কীটনাশকসহ যাবতীয় প্রয়োজনীয় কৃষি উপকরণ সরাসরি ক্রয় করার সুযোগ পাবেন।
এছাড়া এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সরকারের কাছে ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং কৃষি বিমাসহ নানাবিধ আধুনিক সুযোগ-সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার কেবল কৃষি নয়, বরং প্রতিটি সেক্টরকেই ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর মূল অগ্রাধিকার। বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে এই কৃষক কার্ড একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল কৃষক কার্ড তুলে দেন।
.png)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন