সার্চ টুডে

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে দগ্ধ আইনজীবীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মিতা রানী সাহা (৪৭) নামের এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 নিহত মিতা রানী সাহা ঝিনাইদহ জেলা শহরের গীতাঞ্জলি সড়কের শ্যামল কুমার সাহার স্ত্রী ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। 

নিহত মিতা রানী সাহার স্বামী শ্যামল কুমার সাহা বলেন, গত ৬ মে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে মিতা রানী সাহা গুরুতর অগ্নিদগ্ধ হন। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ঝিনাইদহের আইনজীবী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৭ মে ২০২৬

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে দগ্ধ আইনজীবীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মিতা রানী সাহা (৪৭) নামের এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 নিহত মিতা রানী সাহা ঝিনাইদহ জেলা শহরের গীতাঞ্জলি সড়কের শ্যামল কুমার সাহার স্ত্রী ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। 

নিহত মিতা রানী সাহার স্বামী শ্যামল কুমার সাহা বলেন, গত ৬ মে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে মিতা রানী সাহা গুরুতর অগ্নিদগ্ধ হন। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ঝিনাইদহের আইনজীবী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে