সার্চ টুডে

কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক

Imran
Imran
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক
কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক

ইমরান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে এক মুদি ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের মধ্যকুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩৫) পেশায় একজন মুদি ব্যবসায়ী। কেশবপুর বাজারের ত্রিমোহনী মোড়ের স্বর্ণপট্টিতে তার একটি দোকান রয়েছে।

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে তরিকুল ইসলাম কেশবপুর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে রাস্তার উপর আসলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে জোরপূর্বক একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৭ মিনিটে তরিকুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বড় ভাই হাফিজুর রহমানের কাছে ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীদের কাউকেই সে চিনতে পারেনি। সে কোথায় আছে তাও জানাতে পারেনি। প্রায় তিন মিনিট কথা বলার পর হঠাৎ করেই তার ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় তরিকুল ইসলামের বড় ভাই মোঃ হাফিজুর রহমান কেশবপুর থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার দাবি করছে, পূর্বপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে তরিকুল ইসলামকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। দ্রুত তাকে জীবিত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে এমন প্রকাশ্য অপহরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে