সার্চ টুডে

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Imran
Imran
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে কেশবপুর শিক্ষক মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ-এর প্রাক্তন উপদেষ্টা, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল। তিনি প্রায় ১৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীরা এ সেবার সুফল পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সাগরদাঁড়ী এলাকার হৃদরোগী তবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে ডা. সৈয়দ আসিফ ইকবালের চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে সুস্থ রয়েছেন। একইভাবে মুলগ্রাম এলাকার খলিলুর রহমান জানান, পূর্বের চিকিৎসার ধারাবাহিকতায় আবারও সেবা নিয়ে তিনি উপকৃত হয়েছেন।

স্থানীয়রা এমন জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু রাখার আহ্বান জানান।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতি দুই মাস অন্তর নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল বলেন, “নিজ এলাকার মানুষের জন্য সেবামূলক কাজ করতে পারাটা গর্বের। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাব।”

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে