সার্চ টুডে

মহাসড়কে ডাকাতির ছক: রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ অস্ত্রধারী আটক

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায়  পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে  ২০ এপ্রিল সোমবার ভোরে পুলিশ অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

 এ সময় তাদের কাছ থেকে চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং লোহার একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনা জেলার হাজীগঞ্জের শাহআলম ওরফে মধু (৩৮) ও রিপন মিয়া (২৮), নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২)।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মহাসড়কে ডাকাতির ছক: রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ অস্ত্রধারী আটক

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায়  পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে  ২০ এপ্রিল সোমবার ভোরে পুলিশ অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

 এ সময় তাদের কাছ থেকে চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং লোহার একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনা জেলার হাজীগঞ্জের শাহআলম ওরফে মধু (৩৮) ও রিপন মিয়া (২৮), নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২)।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে