সার্চ টুডে

বিএনপি

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. সহিদ উল্যাহ সঞ্চালনা করেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান এবং পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যা বিএসসি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোস্তফা, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার, অ্যাডভোকেট বেলায়েত হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী।বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল