সার্চ টুডে

মাদকের থেকেও ভয়াবহ অনলাইন ক্যাসিনো: যেন নীরব ধ্বংসযজ্ঞ

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার পাশাপাশি শহর থেকে গ্রামে নীরবে ছড়িয়ে পড়েছে এক নতুন আসক্তি অনলাইন ক্যাসিনো (জুয়া)। স্মার্টফোন আর সস্তা ইন্টারনেটের সহজলভ্যতায় দেশের তরুণ সমাজের বড় অংশই এখন ভার্চুয়াল জুয়ার ফাঁদে আটকা পড়ছে। যেভাবে মাদক ছিল সমাজের সবচেয়ে বড় ভয়াবহতা, এখন অনেক ক্ষেত্রেই অনলাইন ক্যাসিনো তার চেয়েও দ্রুত ও গভীরভাবে মানুষকে গ্রাস করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।[TECHTARANGA-POST:407] বর্তমান পরিস্থিতিঃ হাতের মুঠোয় জুয়াদেশে অনলাইন জুয়া বা ক্যাসিনো সম্পূর্ণ অবৈধ হলেও বাস্তবে এর বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এখন অনলাইন ক্যাসিনোর প্রচারণার বড় মাধ্যম হয়ে উঠেছে। আকর্ষণীয় ভিডিও, ভুয়া ‘উইনার স্টোরি', ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে গোপন বা পরোক্ষ বিজ্ঞাপন এবং সহজে টাকা আয় এর লোভনীয় বার্তা দিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব কনটেন্ট সাধারণ বিনোদন বা গেমিংয়ের আড়ালে ছড়িয়ে দেওয়া হয়, ফলে কিশোর-তরুণরা সহজেই প্রভাবিত হয়। অ্যালগরিদমভিত্তিক টার্গেটিংয়ের কারণে একবার কেউ এ ধরনের কনটেন্টে আগ্রহ দেখালে ধারাবাহিকভাবে আরও বেশি এমন বিজ্ঞাপন তার সামনে আসে, যা আসক্তির ঝুঁকি বাড়িয়ে দেয়। যদিও এসব প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রণের নীতিমালা রয়েছে, বাস্তবে ফাঁকফোকর ব্যবহার করে অনেক প্রচারণাই নির্বিঘ্নে চলতে দেখা যায়।[TECHTARANGA-POST:418]বিভিন্ন দেশি-বিদেশি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপের মাধ্যমেও সহজেই যুক্ত হওয়া যাচ্ছে এসব প্ল্যাটফর্মে। বিকাশ, নগদ রকেটসহ মোবাইল ফাইন্যান্সিং সেবার অপব্যবহার করে লেনদেনও হচ্ছে নির্বিঘ্নে।গ্রামাঞ্চলেও অনলাইন ক্যাসিনোর প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে, যা আগে শহরকেন্দ্রিক সমস্যা বলে মনে করা হতো। স্মার্টফোন ও সস্তা ইন্টারনেটের কারণে গ্রামের কিশোর-তরুণরা সহজেই এসব জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। কৃষি বা দিনমজুরির কষ্টার্জিত আয় অল্প সময়ে দ্বিগুণ করার লোভে অনেকেই অনলাইন বেটিংয়ে ঝুঁকছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরমভাবে। এতে পরিবারে আর্থিক সংকট, ঋণগ্রস্ততা ও পারিবারিক অশান্তি বেড়েয়চলেছে। পাশাপাশি পড়াশোনায় অনাগ্রহ, কাজের প্রতি উদাসীনতা এবং ছোটবড় অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে। স্থানীয়ভাবে সচেতনতার অভাব ও প্রশাসনের নজরদারির ঘাটতির কারণে গ্রামাঞ্চলেও এই নীরব আসক্তি দ্রুত শিকড় গেঁড়ে বসেছে বলে দাবি সচেতন মহলের।তাদের মতে, গ্রাম-শহর নির্বিশেষে তরুণদের বড় একটি অংশ এখন অনলাইন বেটিং ও ক্যাসিনোর সঙ্গে যুক্ত, যা সামাজিকভাবে এক নীরব মহামারীতে রূপ নিচ্ছে।[TECHTARANGA-POST:395] ভয়াবহতাঃ অর্থনৈতিক, মানসিক ও সামাজিক বিপর্যয়অনলাইন ক্যাসিনো এখন শুধু জুয়ার আসর নয়, বরং অর্থ পাচারের একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে জমা করে তা ‘জয়’ বা ‘উইনিং’ হিসেবে দেখিয়ে বৈধ আয়ের রূপ দেওয়ার কৌশল অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। মোবাইল ব্যাংকিং, ক্রিপ্টোকারেন্সি বা তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই লেনদেনগুলো দ্রুত ও গোপনে সম্পন্ন হওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় বিদেশি সার্ভারে পরিচালিত এসব প্ল্যাটফর্মে অর্থ পাঠিয়ে তা ঘুরিয়ে আবার দেশে আনা হয়, যা মূলত মানি লন্ডারিংয়েরই একটি আধুনিক রূপ। ফলে রাষ্ট্র হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, আর অর্থনীতি পড়ছে ঝুঁকির মুখে। অল্প সময়ে লাভের প্রলোভনে পড়ে অনেকেই তাদের সঞ্চয়, এমনকি ধার-দেনা করে টাকা হারাচ্ছেন। এতে পরিবারে অশান্তি, দারিদ্র্য ও অপরাধ প্রবণতা বাড়ছে।[TECHTARANGA-POST:336]মানসিকভাবে এটি তৈরি করছে তীব্র আসক্তি। গবেষণায় দেখা গেছে, জুয়া আসক্তি মাদকের মতোই মস্তিষ্কে প্রভাব ফেলে, ফলে ব্যবহারকারী বারবার ফিরে যেতে বাধ্য হয়। হতাশা, উদ্বেগ, এমনকি আত্মহত্যার ঝুঁকিও বাড়ছে।সামাজিকভাবে এর প্রভাব আরও গভীর। কর্মক্ষম তরুণরা কর্মবিমুখ হয়ে পড়ছে, শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে, এবং অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে যেমন চুরি, প্রতারণা বা অনলাইন জালিয়াতি।[TECHTARANGA-POST:417] নিস্তার কীভাবেঃ সমন্বিত উদ্যোগের বিকল্প নেইএই নীরব ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে প্রয়োজন সমন্বিত ও কঠোর পদক্ষেপ১. আইন প্রয়োগ ও নজরদারি জোরদারঃ দেশি-বিদেশি সকল জুয়া সাইট ব্লক করা, অবৈধ লেনদেন বন্ধে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজরদারি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা জরুরি।২. প্রযুক্তিগত প্রতিরোধঃ বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম শনাক্ত ও বন্ধ করতে হবে।৩. সচেতনতা বৃদ্ধিঃ স্কুল-কলেজ, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ব্যাপক প্রচারণার মাধ্যমে তরুণদের এই আসক্তির ক্ষতি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।৪. পরিবার ও সমাজের ভূমিকাঃ অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমে নজরদারি বাড়াতে হবে এবং ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।৫. পুনর্বাসন ও কাউন্সেলিংঃ যারা ইতোমধ্যে আসক্ত হয়ে পড়েছে, তাদের জন্য বিশেষ কাউন্সেলিং ও পুনর্বাসন ব্যবস্থার প্রয়োজন।[TECHTARANGA-POST:410]অনলাইন ক্যাসিনো এখন আর শুধু একটি বিনোদন বা অবৈধ কর্মকান্ড নয় বরং এটি ধীরে ধীরে সমাজের ভেতর ঢুকে পড়া এক নীরব ধ্বংসযজ্ঞ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই আসক্তি ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে ঠেলে দিতে পারে। তাই এখনই প্রয়োজন সচেতনতা, কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

মাদকের থেকেও ভয়াবহ অনলাইন ক্যাসিনো: যেন নীরব ধ্বংসযজ্ঞ