সার্চ টুডে

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম

নড়াইলের নড়াগাতী থানাধীন খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পোনা অবমুক্তকরণ বাস্তবায়ন করেন কালিয়া উপজেলা মৎস্য অফিস।  ১৮ মে সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও কালিয়া মোঃ জিন্নাতুল ইসলাম, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু রায়হান, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ প্রমুখ।এ ছাড়া অনুষ্ঠানে এ কার্যক্রমের ৩০ জন সুফলভোগী, স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তবর্গ অংশগ্রহণ করেন।সুফলভোগীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা ও মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা ও মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তারা আরও বলেন, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা প্রকল্প পরিবেশবান্ধব কৃষি ও মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম