সার্চ টুডে

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।

১৯ মে (মঙ্গলবার) সকালে নড়াইল  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে  জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে জেলা  প্রশাসন আব্দুল সালাম ,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসক হোসনে আরা তন্নী(রাজস্ব),  ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে প্রানবন্ত  করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিষয় : নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২২ মে ২০২৬

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।

১৯ মে (মঙ্গলবার) সকালে নড়াইল  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে  জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে জেলা  প্রশাসন আব্দুল সালাম ,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসক হোসনে আরা তন্নী(রাজস্ব),  ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে প্রানবন্ত  করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে