সার্চ টুডে

রাজধানীর মুগদায় লিডোর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চাইল্ড স্পন্সরশিপ সহায়তা প্রদান

আজ সকালে রাজধানীর মুগদায়  অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী উদ্যোগ। লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)-এর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন কমলাপুর’-এর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা ৩০ জন শিশুর মাঝে ‘লাইফ’ এর সহায়তায় তাদের পড়াশোনা অব্যাহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেলওয়ে থানার এসআই আবু হানিফ, নারী ও শিশু ডেস্কের কর্মকর্তা হালিমা আক্তার, ইন্টারন্যাশনাল নিডস (কেডিআইসি)-এর প্রজেক্ট ইনচার্জ পল বিশ্বাস, শহর সমাজসেবা কার্যালয় অঞ্চল-১-এর চাইল্ড প্রটেকশন সমাজকর্মী মোঃ মনিরুজ্জামান এবং অঞ্চল-২-এর চাইল্ড প্রটেকশন সমাজকর্মী ইয়েসমেন মান্নান তুলি।

এছাড়াও উপস্থিত ছিলেন পথশিশু পুনর্বাসন কেন্দ্র কমলাপুরের সমাজকর্মী মৌসুমী খন্দকার, বারাকা আলোকিত শিশু প্রকল্পের সমাজকর্মী Romeo Gonsalves, লিডোর সাইকোসোশ্যাল কাউন্সিলর নার্গিস আক্তার, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারহানা আক্তার এবং মনিটরিং অফিসার অথৈই মারমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবারভিত্তিক পুনর্বাসন শুধু শিশুদের নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করে না, বরং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথও সুগম করে। তারা এই ধরনের উদ্যোগকে টেকসই করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানায়, ‘লাইফ’ এর সহায়তায় ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তরকৃত ১০০ জন শিশুকে চাইল্ড স্পন্সরশিপ সাপোর্টের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

এই উদ্যোগ পথশিশুদের জীবনে নতুন আশার আলো জ্বালাচ্ছে যেখানে ফিরে পাওয়া পরিবার, শিক্ষার সুযোগ এবং মানবিক সহায়তা মিলেই গড়ে উঠছে তাদের স্বপ্নের আগামী।

উল্লেখ্য, লিডো ২০০০ সাল থেকে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন, শিক্ষা ও অধিকার বাস্তবায়ন নিয়ে কাজ করছে। সংস্থাটি শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থার থেকে উদ্ধার, পরিবারে ফেরত দেওয়া, পুনর্বাসন, পথশালা ও মোবাইল স্কুল পরিচালনা এবং শিশু ও পরিবারকে অর্থনৈতিক সহায়তা প্রদান করছে।

দেশাত্মবোধক গানের সঙ্গে শিশুদের দলিয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন লিডোর সেতুবন্ধন শেল্টারের শিশুরা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ০৩ মে ২০২৬

রাজধানীর মুগদায় লিডোর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চাইল্ড স্পন্সরশিপ সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে