সার্চ টুডে

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২ মে) বরগুনা সদর থানার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সরোয়ার হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুমড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরোয়ার হোসেনের বসত ঘরের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০ টাকা) ও ৩০ গ্রাম গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ২,৪০০ টাকা)।

জেলা পুলিশ জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং সমাজকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন, যার ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০২ মে ২০২৬

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বরগুনায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২ মে) বরগুনা সদর থানার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সরোয়ার হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুমড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরোয়ার হোসেনের বসত ঘরের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০ টাকা) ও ৩০ গ্রাম গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ২,৪০০ টাকা)।

জেলা পুলিশ জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং সমাজকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন, যার ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে