ফরিদপুরে ভাঙ্গা ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত লিটু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরাগামী একটি বাসে করে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এই রুটে অভিযান জোরদার করা হয়েছে এবং গত এক মাসে একাধিক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
.png)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন