সার্চ টুডে

৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

ছবি - সার্চটুডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ২৫এপ্রিল শনিবার ভোরে ১২/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  তার বাড়ির গেটের  গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।

পরে ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। 

লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে  ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ডাকাতদল ঘরে প্রবেশ করে হাফিজুর রহমান হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার সহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের  হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ২৫এপ্রিল শনিবার ভোরে ১২/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  তার বাড়ির গেটের  গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।

পরে ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। 

লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে  ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ডাকাতদল ঘরে প্রবেশ করে হাফিজুর রহমান হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার সহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের  হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে