সার্চ টুডে

ফুলছড়িতে ৪৮ শতক জমির অপরিপক্ক ধান কেটে নষ্ট করলো প্রতিপক্ষ

অপরিপক্ক ধান কেটে নষ্ট করলো প্রতিপক্ষ

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী এলাকায় ৪৮ শতক জমির অপরিপক্ক ধান কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ উদাখালী এলাকার মজিবর রহমান ও নসিমুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের অনুমতি নিয়ে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেন মজিবর রহমান। আরও প্রায় ১০ দিন পর ধান কাটার উপযুক্ত সময় হওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে নসিমুদ্দিনের নির্দেশে প্রায় ৩০ জনের একটি দল জমিতে প্রবেশ করে অপরিপক্ক ধান কাটা শুরু করে। স্থানীয়রা বাধা দিলে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে জাতীয় জরুরি সেবায় ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে এবং তাদের উপস্থিতিতেই জমির উল্লেখযোগ্য অংশের ধান কেটে ফেলা হয়। পরে উভয় পক্ষকে থানায় নেওয়া হয়।

তবে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধান কাটা বন্ধ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া বলেন, “অপরিপক্ক ধান কাটা শুধু কৃষকের ক্ষতিই নয়, এটি খাদ্য উৎপাদনের জন্যও ক্ষতিকর।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফুলছড়িতে ৪৮ শতক জমির অপরিপক্ক ধান কেটে নষ্ট করলো প্রতিপক্ষ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে