সার্চ টুডে

মণিরামপুরে পুলিশের বিশেষ অভিযান

ইয়াবাসহ নারী কারবারি ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

ছবি - সার্চটুডে

মণিরামপুর থানা পুলিশের চলমান মাদক ও অপরাধবিরোধী অভিযানে একদিকে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে, অন্যদিকে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে নারী মাদক কারবারি সহ ৫ আসামী গ্রেফতারে ইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।

‎থানা সূত্রমতে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে আসমা বেগম (৩০) নামে এক নারীকে ১০০ পিস মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

 এসময় তার স্বামী মনিরুজ্জামান ওরফে ছোট মনি পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি এয়ারটাইট প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ১০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

‎এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

‎অন্যদিকে, একই দিনে মণিরামপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন-

‎১) রেক্সনা খাতুন (৩০), স্বামী: মিজানুর রহমান, গ্রাম: বাকোশপোল, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-১৩৭৬/২৩।

‎২) সিরাজুল ইসলাম, পিতা: মৃত লুৎফর রহমান, গ্রাম: মনোহরপুর, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: অর্থ জারী-৬৯/২৫।

‎৩) শম্পা খাতুন, পিতা: আনারুল, গ্রাম: পাঁচপোতা, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-১১৭৮/২৫ (সিআর-৫৩৫/২৩)।

‎৪) বিল্লাল হোসেন (৩৬), পিতা: সামছুর রহমান, গ্রাম: কপালিয়া, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-২৮৬০/২৪ (সিআর-২২৭/২৪)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযান ও আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। 

পরে সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিয়মিত অভিযান ও আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ০৭ জুন ২০২৬

ইয়াবাসহ নারী কারবারি ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে