সার্চ টুডে

নিষিদ্ধ সংগঠনের মিছিল ও রাষ্ট্রবিরোধী কর্মের অভিযোগে

ফটিকছড়িতে সাবেক মেয়র ও এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

 চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে মশাল মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম সহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। 

মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

৫ জুন (শুক্রবার) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার শামসুল আলমের পুত্র মোঃ জামান বাবু (২৪) এবং একই এলাকার তৌহিদুল আলম মিয়ার পুত্র সাইফুল ইসলাম সজিব (২৬)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে রোসাংগিরী ইউনিয়নের আজিম নগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। তারা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল ও জব্দ করেছে পুলিশ।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম, সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি ও অন্যান্য নেতাদের নির্দেশনা ও তত্ত্বাবধানে তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল আলম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে ও জানান দেন ওসি।’

এর আগে ৪ জুন বিকেলে ওই এলাকায় একটি ভবনে নিষিদ্ধ সংগঠনের একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায়।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৬ জুন ২০২৬

ফটিকছড়িতে সাবেক মেয়র ও এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে