অতনু আমি স্বপ্ন দেখি
কি দেখি জানো তো ?
আমি স্বপ্ন দেখি
একদিন তুমি আর আমি
দুজন দুজনার প্রেমে পড়বো।
তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে
শেষ সীমান্ত পর্যন্ত ছুটে বেড়াব,
দুজনে মুক্ত বিহঙ্গের মতো
একে অন্যের সান্নিধ্যে কাটাবো
সহস্র রজনী সহস্র বছর।
তারপর একটি সময়
অটুট হবে আমাদের প্রেম স্পন্দন।
আকাশের মত বিশাল
সমূদ্রের মতোই গভীর হবে
আমাদের ভালোবাসা।
সেদিন তুমি হবে রজনীগন্ধা
আর আমি হব প্রজাপতি।
তোমার তুলতুলে কোমল হৃদয়ে
ঠোঁটের আলতো ছোঁয়ায়
প্রেম রস আস্বাদন করবো আমি।
তখন অনাবিল তৃপ্তি অনুভবে
মধুর সঙ্গমে স্নাত হবে তুমি,
এভাবেই রচিত হবে আমাদের
যুগল প্রেমের ইতিহাস।
.png)
শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
অতনু আমি স্বপ্ন দেখি
কি দেখি জানো তো ?
আমি স্বপ্ন দেখি
একদিন তুমি আর আমি
দুজন দুজনার প্রেমে পড়বো।
তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে
শেষ সীমান্ত পর্যন্ত ছুটে বেড়াব,
দুজনে মুক্ত বিহঙ্গের মতো
একে অন্যের সান্নিধ্যে কাটাবো
সহস্র রজনী সহস্র বছর।
তারপর একটি সময়
অটুট হবে আমাদের প্রেম স্পন্দন।
আকাশের মত বিশাল
সমূদ্রের মতোই গভীর হবে
আমাদের ভালোবাসা।
সেদিন তুমি হবে রজনীগন্ধা
আর আমি হব প্রজাপতি।
তোমার তুলতুলে কোমল হৃদয়ে
ঠোঁটের আলতো ছোঁয়ায়
প্রেম রস আস্বাদন করবো আমি।
তখন অনাবিল তৃপ্তি অনুভবে
মধুর সঙ্গমে স্নাত হবে তুমি,
এভাবেই রচিত হবে আমাদের
যুগল প্রেমের ইতিহাস।
.png)
আপনার মতামত লিখুন