সার্চ টুডে

পরিবারের স্বপ্ন ভেঙে দিল দুর্ঘটনা: সৌদিতে প্রবাসীর করুণ মৃত্যু

সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। আহত মো. জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঢ়ঢ়ঘোষণা করেন। আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পরিবারের স্বপ্ন ভেঙে দিল দুর্ঘটনা: সৌদিতে প্রবাসীর করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। আহত মো. জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঢ়ঢ়ঘোষণা করেন। আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে