সার্চ টুডে

পরবাস

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। মক্কা নগরীর মিসফালায় বাংলাদেশি হজযাত্রীরা পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আগত হজযাত্রীদের ফুল, খেজুর দিয়ে স্বাগত জানান।[TECHTARANGA-POST:156]এ সময় মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ মক্কা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।[TECHTARANGA-POST:166]মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, এ বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস। অন্যদিকে মিনা মুজদালিফা ও আরাফাতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি।বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে ৪০০ হজ কর্মী নিয়োগ করেছে বাংলাদেশ হজ অফিস। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করার কথা রয়েছে।

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ