যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পূর্ণ শক্তিতে’ নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণার এক দিন পর হরমুজ প্রণালী খোলার সিদ্ধান্ত থেকে সরে এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
এই নতুন ব্যবস্থার অধীনে, শুধুমাত্র আইআরজিসি নৌবাহিনীর অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক জাহাজগুলোই প্রয়োজনীয় টোল পরিশোধ করে নির্ধারিত পথে চলাচল করতে পারবে।
শনিবার (১৮ এপ্রিল) ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রেখে ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ইরানে যাতায়াতকারী সব জাহাজের স্বাধীন চলাচল পুনর্বহাল না করা পর্যন্ত হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।’
গতকাল শুক্রবার তেহরান জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতির ফলে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই থেমে যাওয়ায় প্রণালীটি খুলে দেওয়া হয়েছে।
তবে, শনিবার সকালের দিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বরাত দিয়ে জানায়, ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে’ এবং ‘তা সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে’। এর জন্য যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে দায়ী করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন