ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বন্ধ থাকায় অন্য দেশগুলোতে শ্রমবাজার যত তাড়াতাড়ি সম্ভব খোলার চেষ্টা করছে সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার্থীদের মেধা অন্বেষণমূলক আয়োজন ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ায় দক্ষ জনশক্তি গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। সরকার নানাভাবে প্রশিক্ষণের আয়োজন ও পরিকল্পনা করছে। এজন্য সরকারকে আরও সময় দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। ওই অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, জাপান-কোরিয়ায় শ্রমবাজারের দুয়ার খুলতে ইতোমধ্যে জাপানের ভাষা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরোয়ার আলম। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম প্রমুখ।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: হুমায়ুন কবির সবুজ
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে