সার্চ টুডে

বেতাগীতে ফ্যামিলি কার্ড পাইলটিং-২০২৬ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

"ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে ‘ফ্যামিলি কার্ড পাইলটিং-২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ৯টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।বেতাগী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মূলত উপজেলার ০১ নং বিবিচিনি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী, তথ্য যাচাইকারী ও ডাটা এন্ট্রিকারীদের দিকনির্দেশনা দেওয়ার জন্য এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগীর উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ মাহমুদুল হাসিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেতাগীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মুহ. সাদ্দাম হোসেন।এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন খান।সভায় ফ্যামিলি কার্ডের জন্য মাঠপর্যায়ে কীভাবে সঠিক ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের বিস্তারিত ধারণা ও নির্দেশনা প্রদান করা হয়।

বেতাগীতে ফ্যামিলি কার্ড পাইলটিং-২০২৬ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত