সার্চ টুডে

মনিরামপুরে জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষে আহত ২০ জন!

হঠাৎ করে উত্তপ্ত মণিরামপুর। গরম রাজনৈতিক মাঠ, থমথমে মণিরামপুর পৌর শহর। অভিযোগ উঠেছে, যশোরের মণিরামপুরে বিএনপি ও জামায়াতের দিনব্যাপী থেমে থেমে হওয়া সংঘর্ষে এ পর্যন্ত উভয় পক্ষের ১৮ থেকে ২০ জনের আহতের খবর পাওয়া গেছে। হরিহরনদী খননের অতিরিক্ত মাটি বিক্রয়ের টেন্ডার নিয়ে পৌরসভা কার্যালয়ে মাটি বরাদ্দকে কেন্দ্র করে বিএনপি- জামায়াতের পাল্টাপাল্টি হামলার  ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে।[TECHTARANGA-POST:408]‎স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জামায়াতের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।‎জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন মাও: মহিউল ইসলাম ইঞ্জিঃ ফারুক ছাত্রশিবিরের ফাহিম সহ তাদের প্রায় ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে। জামায়াতে ইসলামীর উপজেলা অফিস ভাংচুর করার অভিযোগ করেন তারা।[TECHTARANGA-POST:402]‎ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।‎নির্বাচন পরবর্তী সরকার গঠনের বছর না পেরোতেই রাজনৈতিক মাঠ গরমের এ ঘঠনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন যে জামায়াতের হামলায় ছাত্রনেতা সালিমুন হোসেন ও সবুজ হোসেনের অবস্থা আশংকা জনক। তাছাড়া সর্বমোট ৮জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আমি এ ঘঠনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।[TECHTARANGA-POST:384]‎এ বিষয়ে, বিশৃংখলা থেকে বিরত থেকে শুক্রবার (১লা মে) সকালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হকের বিশ্বস্থ্য মুঠোফোন সূত্র মাধ্যম।‎এ বিষয়ে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ওসি মোঃ আবু সাঈদ ঘঠনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, নদী খননের মাটির টেন্ডারকে কেন্দ্র করে প্রথম পর্যায়ের বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংঘর্ষের পর এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মণিরামপুর থানা পুলিশ সতর্কতা অবলম্বনে ব্যবস্থা নিয়ে পুলিশের টহলে বিশেষ নজরদারি রেখেছে।

মনিরামপুরে জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষে আহত ২০ জন!