সার্চ টুডে

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের মধ্যে বেশ মিল রয়েছে বলে মনে করেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ‘রুমিন আপা যেসময় জামায়াত-এনসিপির বিরুদ্ধে বলতেন, তাকে তো গণশত্রু বানিয়ে দেওয়া হতো। এখন বিএনপির বিরুদ্ধে বলেন, এজন্য তিনি তাদের কাছে গণবন্ধু!’ এছাড়া এনসিপি নেতাদের পক্ষ থেকে অতীতে রুমিন ফারহানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথাও তিনি তুলে ধরেন।বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশনে নাকি তিনি (রুমিন ফারহানা) এনসিপি নেতাদের উপর হামলা করেছিলেন। এজন্য রুমিন আপাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপির ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক' বলে আখ্যায়িত করেন।’‘এনসিপির নেতৃবৃন্দরা তখন রুমিন আপাকে লেডি হিটলার বলেও ক্ষোভ প্রকাশ করেছিলো,’ যোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘রুমিন আপাও সেসময় অভিযোগ করে বলেন, এনসিপির লোকজন তাকে ধাক্কা দিয়েছে! আজকে জামায়াত এনসিপি ও রুমিন আপার বক্তব্যের মধ্যে বেশ মিল।’এজন্য আওয়ামী আমলে আওয়ামী লীগ নেতাদের নিয়ে রুমিন ফারহানার টকশোর বক্তব্যও এখন বিএনপির বিরুদ্ধে বলেও প্রচার করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এতে মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছে জানিয়ে রাশেদ বলেন, ‘এটাই হলো পলিটিক্স! শর্টটাইমে গণশত্রু থেকে গণবন্ধু একমাত্র বাংলাদেশেই হওয়া সম্ভব! রুমিন আপা সেটিই হয়েছেন।’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’