সার্চ টুডে

সফল হতে শিশুদের ছোটবেলা থেকেই যেসব মানসিক দক্ষতা শেখা দরকার

জীবনে যারা পরে সফল হয়, তারা শুধু বেশি তথ্য মুখস্থ করে এমন না, বরং তারা জানে কীভাবে থামতে হয়, মানিয়ে নিতে হয়, সমস্যার সামনে টিকে থাকতে হয়। এই দক্ষতাগুলোকে মনোবিজ্ঞানে বলা হয় ‘এক্সিকিউটিভ ফাংশন ও সেলফ-রেগুলেশন’, যা সিদ্ধান্ত নেওয়া, আবেগ নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা করার ক্ষমতা গড়ে তোলে।ভালো বিষয় হলো, এসব দক্ষতা জন্মগত নয়, চর্চার মাধ্যমে গড়ে তোলা যায়।[TECHTARANGA-POST:260]প্রতিক্রিয়া দেওয়ার আগে থামা : একটু থামা অনেক কিছু বদলে দিতে পারে। হঠাৎ রাগ বা তাড়াহুড়ো না করে এক মুহূর্ত ভেবে নেওয়া শিশুকে আত্মনিয়ন্ত্রণ শেখায়।নিজের অনুভূতির নাম বলা : খুশি, দুঃখ, রাগ - এই অনুভূতিগুলো চিহ্নিত করতে পারা খুব গুরুত্বপূর্ণ। এতে শিশু তার আবেগ বুঝতে ও সামলাতে শেখে।লজ্জা না পেয়ে সাহায্য চাওয়া : শিশুকে বুঝতে হবে, সাহায্য চাওয়া দুর্বলতা নয়। বাবা-মা ছাড়াও শিক্ষক বা আত্মীয়দের কাছ থেকেও সাহায্য নেওয়া স্বাভাবিক।বড় সমস্যাকে ছোট ধাপে ভাগ করা : বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করলে তা সহজ লাগে। এতে পরিকল্পনা করার অভ্যাস তৈরি হয়।পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া : সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে না। পরিস্থিতি বদলালে নতুনভাবে ভাবতে শেখা জরুরি।‘এখনও পারি না’ বলা শেখা : ‘ আমি পারি ন ‘ এর বদলে ‘আমি এখনও পারি না’ বলা শেখালে শিশুর মধ্যে উন্নতির মানসিকতা তৈরি হয়।ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা : ভুল মানেই ব্যর্থতা নয়। বরং এটি শেখার একটি ধাপ, এটা বুঝতে পারলে শিশু আত্মবিশ্বাসী হয়।আগে শরীর শান্ত করা : অতিরিক্ত রাগ বা দুঃখের সময় আগে শান্ত হওয়া জরুরি। ধীরে শ্বাস নেওয়া বা একটু বিরতি নেওয়া এতে সাহায্য করে।অপেক্ষা করার অভ্যাস : তাৎক্ষণিক আনন্দের বদলে অপেক্ষা করতে শেখা ভবিষ্যতের বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে।হতাশা থেকে ঘুরে দাঁড়ানো : ব্যর্থতা জীবনের অংশ। আবার চেষ্টা করার মানসিকতাই আসল শক্তি। মনোযোগ ধরে রাখা : আজকের বিভ্রান্তিকর সময়ে মনোযোগ ধরে রাখা একটি বড় দক্ষতা। এক কাজ শেষ করে অন্য কাজে যাওয়ার অভ্যাস শিশুকে এগিয়ে রাখে।এই দক্ষতাগুলো একদিনে শেখা যায় না। ধীরে ধীরে, নিয়মিত চর্চার মাধ্যমে এগুলো গড়ে ওঠে। ছোটবেলা থেকেই যদি শিশু এগুলো শিখতে পারে, তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা তার জন্য অনেক সহজ হয়ে যায়।সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সফল হতে শিশুদের ছোটবেলা থেকেই যেসব মানসিক দক্ষতা শেখা দরকার