ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা

সরকারি বিধিমালা লঙ্ঘন ও অবৈধ পন্থায় মাটি কাটার অভিযোগে যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।বিকেলে প্রথম অভিযানটি চালানো হয় উপজেলার চাড়াভিটা এলাকায় অবস্থিত ‘মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশন’-এ। যশোর-নড়াইল সড়কের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে সরকারি নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে জরিমানার টাকা পরিশোধ করেন ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক।পরবর্তীতে উপজেলার খলশি গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এ সময় সরকারি অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্থানীয় আবুল কাশেম ও ভেকু চালক বায়েজিদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত বায়েজিদ মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার গণমাধ্যমকে জানান, জনস্বার্থ রক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা