সার্চ টুডে

বিসমিল্লাহ নিয়ে আল্লামা ইমাম হায়াতের ব্যখ্যা

বিসমিল্লাহর সার্থকতা আল্লামা ইমাম হায়াতের দর্শন অনুযায়ী, ঈমান বা বিসমিল্লাহ কেবল জবান দিয়ে উচ্চারণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল ভিত্তি হলো, মানুষের সমগ্র অস্তিত্ব স্রষ্টার প্রতি পরিপূর্ণ সমর্পণ, ভালোবাসা এবং সত্য ও ন্যায়ের পথে উৎসর্গিত হওয়া।সকল বাতিলের প্রতিবাদ, সব ধরনের অসত্য, অন্যায় ও মানবতাবিরোধী মতাদর্শ বা বাতিল থেকে মুক্ত হওয়ার ওপর জোর দিয়েছেন। বস্তু জীবনের জন্য জীবনের কল্যাণের জন্য প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসিলায় পরম দয়াময় আল্লাহতাআলার রহমত ও দান কিন্তু বস্তুবাদ বা বস্তুভিত্তিক হয়ে যাওয়া তথা বস্তুর দাস বা বস্তুর উপাসক হয়ে যাওয়া ধ্বংসাত্মক বিষয়। বস্তুবাদ মানবাত্মাকে যেমন বস্তুবাদী করে মিথ্যা-মূর্খতা-আঁধারে নিক্ষেপ করে আত্মিক ভাবে মেরে ফেলে তেমনি মানবসত্ত্বা বা মানবিক অস্তিত্ত্বকেও বিণাশ করে এক বিকৃত ও বিষাক্ত বস্তুবাদী সত্ত্বা তৈরী করে যার মধ্যে সত্য বিরোধী মানবতা বিরোধী বস্তুবাদী চেতনা ও বস্তুবাদী দৃষ্টিভংগী তৈরী হয়, যার ফলে বাহ্যিক মানুষ দেখা গেলেও ভিতরে সে আর মুসলিম বা মানুষ কোনটাই থাকেনা, ঈমানী সত্ত্বা ও মানবিক সত্ত্বা সবই হারিয়ে ফেলে। বস্তুবাদী যেমন ঈমানদার নয়, তেমনি মানুষও নয়। স্রষ্টার প্রেমের স্থানে অন্য কোনো কিছুর স্থান না দিয়ে শতভাগ আত্মনিবেদিত হওয়ার মাধ্যমেই ‘বিসমিল্লাহ’-এর প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব।

বিসমিল্লাহ নিয়ে আল্লামা ইমাম হায়াতের ব্যখ্যা