সার্চ টুডে

ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে ‘দাবি ট্রাম্পের’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান নিয়ে একের পর এক পোস্ট অব্যাহত রেখেছেন। তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি দাবি করেছেন, “ইরান আর্থিকভাবে ধসে পড়ছে।”ট্রাম্প লিখেছেন, “তারা দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে চায়।” তিনি আরও দাবি করেন, ইরান “নগদের জন্য চরমভাবে সংকটে রয়েছে” এবং “প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার হারাচ্ছে।” খবর আল জাজিরার।[TECHTARANGA-POST:226]তার পোস্টে তিনি আরও বলেন, ইরানের “সেনাবাহিনী ও পুলিশ বেতন না পাওয়ায় অভিযোগ করছে” এবং পরিস্থিতি এতটাই খারাপ যে “SOS” সংকেত দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এই দাবিগুলোর পক্ষে কোনো স্বাধীন যাচাইযোগ্য তথ্য তিনি দেননি, এবং ইরান সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।এনআই

ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে ‘দাবি ট্রাম্পের’