লাক্সের আলো ছুঁয়ে গ্ল্যামারের দুনিয়ায় কনকের স্বপ্নযাত্রা
রাজবাড়ীর শান্ত, সবুজে ঘেরা পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা কনক মিমের। সেখানেই কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবনের প্রাথমিক অধ্যায়। পরবর্তীতে পড়াশোনার সুবাদে পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান তিনি। বর্তমানে তিনি একজন আইন বিভাগের ছাত্রী। একেবারে সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা কনকের জীবনে মিডিয়া জগতের সঙ্গে আগে কোনো সম্পর্কই ছিল না। তার জীবন আবর্তিত হয়েছে পড়াশোনা ঘিরেই—গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে ছিল অনেক দূরে।[TECHTARANGA-POST:208]তবে জীবনের মোড় ঘুরে যায় এক আকস্মিক মুহূর্তে। একদিন তিনি দেখতে পান লাক্স সুপারস্টারের অডিশন- যা হাজারো তরুণীর স্বপ্নের একটি মঞ্চ। পরিবারের সঙ্গে আলোচনা করে সাহস করে সেই প্রতিযোগিতায় অংশ নেন কনক। এরপর শুরু হয় তার নতুন যাত্রা।হাজার হাজার প্রতিযোগীর ভিড়ে নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কনক মিম জায়গা করে নেন সেরা দশে। যদিও চূড়ান্ত খেতাব জেতা হয়নি, তবুও এটি তাকে থামিয়ে রাখতে পারেনি। বরং এই অর্জনই তার জন্য হয়ে ওঠে বড় এক অনুপ্রেরণা।সাধারণ পরিবার থেকে উঠে এসেও লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমেই কনকের জন্য খুলে যায় গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রবেশের দরজা। এখন তিনি নিজেকে প্রমাণ করতে চান কাজের মাধ্যমে। তার লক্ষ্য—পরিশ্রম, নিষ্ঠা আর প্রতিভা দিয়ে এই অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা।কনক মিমের ভাষায়, লাক্স সুপারস্টার তার জীবনে শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল তার মিডিয়া জার্নির প্রথম অধ্যায়—যেখান থেকে শুরু হয়েছে তার স্বপ্নপূরণের পথচলা।