সার্চ টুডে

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ৩০ মে ২০২৬ (শনিবার) কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্পের আওতায় দুটি ছাগল কোরবানি করা হবে।আয়োজকদের সূত্রে জানা গেছে, কোরবানি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ছাগলের মাংস এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।প্রকল্পের প্রধান স্বেচ্ছাসেবক মোঃ রোমান মোল্লা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোরবানির মাংস বিতরণের মাধ্যমে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে এবং ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে।

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন