সার্চ টুডে

মণিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি!

ছবি - সার্চটুডে

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতি বছেরর ন্যায় যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর কান্দায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ঘোড়দৌড় প্রতিযোগিতার আসর। 

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘোড়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা কয়রা হতে আসা মাত্র ৭ বছর বয়সী সাওয়ারী মো: হামিমের দ্রুতগামী ঘোড়া ভোরের পাখি। শনিবার (৬ই জুন) অনুষ্ঠিত ঘৌড়দৌড়ের আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দর্শনার্থীরা।

 বৃষ্টির পানিতে কর্দমাক্ত মাঠে দর্শকদের কোন কমতি ছিলোনা! আনন্দ প্রেমীদের উৎসাহ বাড়িয়ে স্ব-শরীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবার রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ধারাবাহিক ভাবে আগামিতেও আয়োজন করতে চান এ মর্মে আগত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কমিটি।

‎দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালপুকুর কান্দায় (মাঝিয়ালী-কাশিপুর মাঠ) ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে মান্ধাতার আমল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতা আর সাংস্কৃতি প্রেমী স্থানীয় বাসিন্দারা তাদের বংশ পরম্পরায় প্রতিবছর আয়োজন করে আসছে এই এতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা হতে মণিরামপুরের কাশিপুর তালপুকুর কান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় রং বেরংয়ের বাহারী সব ঘোড়া সহকারে আসে প্রশিক্ষিত সাওয়ারিরা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ০৭ জুন ২০২৬

মণিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি!

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতি বছেরর ন্যায় যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর কান্দায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ঘোড়দৌড় প্রতিযোগিতার আসর। 

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘোড়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা কয়রা হতে আসা মাত্র ৭ বছর বয়সী সাওয়ারী মো: হামিমের দ্রুতগামী ঘোড়া ভোরের পাখি। শনিবার (৬ই জুন) অনুষ্ঠিত ঘৌড়দৌড়ের আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দর্শনার্থীরা।

 বৃষ্টির পানিতে কর্দমাক্ত মাঠে দর্শকদের কোন কমতি ছিলোনা! আনন্দ প্রেমীদের উৎসাহ বাড়িয়ে স্ব-শরীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবার রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ধারাবাহিক ভাবে আগামিতেও আয়োজন করতে চান এ মর্মে আগত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কমিটি।

‎দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালপুকুর কান্দায় (মাঝিয়ালী-কাশিপুর মাঠ) ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে মান্ধাতার আমল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতা আর সাংস্কৃতি প্রেমী স্থানীয় বাসিন্দারা তাদের বংশ পরম্পরায় প্রতিবছর আয়োজন করে আসছে এই এতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা হতে মণিরামপুরের কাশিপুর তালপুকুর কান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় রং বেরংয়ের বাহারী সব ঘোড়া সহকারে আসে প্রশিক্ষিত সাওয়ারিরা।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে