গত ১৯ মে, ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ-এর ৩-এর পাতায় ‘প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে নেদারল্যান্ডসে তথ্য সচিব’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে তথ্য অধিদপ্তর। এ-সংক্রান্ত এক প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত খবরের অনেক তথ্যই সঠিক নয়। তথ্য সচিব মাহবুবা ফারজানা সেখানে প্রশিক্ষণে অংশ নিতে যাননি। তিনি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
খবরটি সম্পর্কে প্রকৃত তথ্য হচ্ছে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন মূল্যায়িত দরের ভিত্তিতে ২০২৪ সালে করা চুক্তিস্বাক্ষরের পর যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বন্ধ করায় একই ব্র্যান্ডের একই ফ্রিকোয়েন্সির উচ্চ ক্ষমতাসম্পন্ন (৪০০ ওয়াটের স্থলে ৭৫০ ওয়াটের উচ্চমূল্যের যন্ত্রপাতি) ব্যয়বৃদ্ধি ব্যতিরেকে একই চুক্তিমূল্যে অত্যাবশ্যকীয় এ স্যাটেলাইট যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।
বর্তমানে এই মূল্যে এ যন্ত্রপাতি সংগ্রহ করা অসম্ভব। এতে সরকারের প্রায় ৩ কোটি টাকা আর্থিক সাশ্রয় হচ্ছে। পত্রিকায় সচিবের যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে তা প্রকৃতপক্ষে তাঁর প্রশিক্ষণ নয়, তিনি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ও পিডি উভয়েই জানান যে, এ ক্রয়কার্যক্রম ও প্রশিক্ষণে বর্তমান বাজারদরে সরকারের প্রায় তিন কোটি টাকা সাশ্রয় হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সততা, সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে গত প্রায় ২ বছর এ মন্ত্রণালয়ে কাজ করে চলেছেন।
.png)
রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন