নোয়াখালীর সেনবাগ পৌরসভার শেখসুফী খালের সংযোগস্থলে খাল পরিষ্কার ও মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শাহাপুর এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এসময় বক্তারা বলেন, খাল পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয়দের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চিত্রে দেখা যায়, খালের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয় এবং উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান।
.png)
রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন