সার্চ টুডে

মমতা কী আইনজীবী, রিপোর্ট চাইল ভারতের বার কাউন্সিল

আইনজীবীর পোষাকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে? তার আইনচর্চা স্ট্যাটাস কী? বৃহস্পতিবার (১৪ মে) পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের কাছে সেই সব তথ্য জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। দু’দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গতকাল রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক পরেই এ দিন আদালতের আসেন তিনি। সংশ্লিষ্ট মামলায় নিজে প্রশ্ন করেন। এই বিষয়টি সামনে আসার পরেই আইনজীবী হিসেবে তিনি আদৌ বার কাউন্সিলের তালিকাভুক্ত কি না সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

কী কী বিষয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে? ১) মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে তালিকাভুক্ত কি না। ২) আইনজীবী হিসাবে তার প্র্যাকটিসের স্ট্যাটাস সক্রিয়, স্থগিত না বাতিল হয়েছে। ৩) মুখ্যমন্ত্রী থাকাকালীন প্র্যাকটিস স্থগিত রাখার বিষয়ে কোনো লিখিত বার্তা বা বিজ্ঞপ্তি জমা দেওয়া হয়েছিল কি না। ৪) পরবর্তীতে প্র্যাকটিস পুনরায় শুরু করার জন্য কোনো আবেদন জমা দেওয়া হয়েছিল কি না।

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে গত ৪ ফেব্রুয়ারি এসআইআর সংক্রান্ত মামলায় বহু বছর বাদে আইনজীবীদের পোশাক পরে সুপ্রিম কোর্টে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় প্রশ্ন করেছিলেন তিনি।

নির্বাচনের পরাজয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দলের বিভিন্ন মামলায় এখন থেকে তিনি উপস্থিত থাকবেন। পেশাগত ভাবে আইনজীবী হিসেবে কাজ চালিয়ে যাবেন। তাই নির্বাচনের পরে প্রথম ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় এ দিন তিনি হাইকোর্টে হাজির ছিলেন।

তবে আদালতে প্রশ্ন করার আগে মমতা নিজেই জানান, তিনি ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে নথিভুক্ত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীনও একাধিকবার তিনি দাবি করেছিলেন, চাইলে তিনি আইনজীবী হিসেবে কাজ করতে পারেন।

সূত্র : এই সময়

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ১৫ মে ২০২৬

মমতা কী আইনজীবী, রিপোর্ট চাইল ভারতের বার কাউন্সিল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে