এল ক্লাসিকোর আগে ড্রেসিংরুমের অস্বস্তি সামলাতে কড়া সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। অনুশীলন মাঠের উত্তেজনা ড্রেসিংরুমে হাতাহাতিতে গড়ানোর ঘটনায় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনিকে ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে স্প্যানিশ জায়ান্টরা। বাংলাদেশি মুদ্রায় প্রত্যেকের জরিমানার অঙ্ক প্রায় ৭ কোটি ২২ লাখ টাকা। দুজন মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৪৪ লাখ টাকা।
ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে এমন আর্থিক জরিমানা নজিরবিহীন বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে বড় অঙ্কের জরিমানা করলেও দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো ক্রীড়াগত শাস্তি দিচ্ছে না রিয়াল। অর্থাৎ দলীয় কার্যক্রম থেকে তাদের সরিয়ে রাখা হবে না, ম্যাচ নিষেধাজ্ঞাও দেওয়া হচ্ছে না।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু হওয়ার পর ভালভার্দে ও চুয়ামেনি দুজনই তদন্ত কর্মকর্তার সামনে হাজির হন। সেখানে তারা ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন।
শুধু নিজেদের মধ্যে নয়, ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন দুই ফুটবলার। ক্লাব যে শাস্তিই দেবে, সেটি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তারা।
রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, দুই খেলোয়াড়ের অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাব প্রত্যেককে ৫ লাখ ইউরো করে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত অনুশীলনে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে আগের দিনও উত্তেজনা তৈরি হয়েছিল। পরদিন অনুশীলনে ভালভার্দের একটি কড়া ট্যাকল থেকে নতুন করে উত্তাপ বাড়ে। সেশন শেষে ড্রেসিংরুমে গিয়ে চুয়ামেনি বিষয়টি নিয়ে ভালভার্দের মুখোমুখি হন। কথাকাটাকাটি পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ভালভার্দে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার কারণে ভালভার্দেকে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
তবে চুয়ামেনিকে এল ক্লাসিকোর দল থেকে বাদ দেওয়া হচ্ছে না। ফরাসি মিডফিল্ডার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে স্বাভাবিকভাবেই সফর করবেন এবং কোচ আলভারো আরবেলোয়ার পরিকল্পনায় থাকবেন।
রিয়ালের সিদ্ধান্তের পেছনে দুটি দিক স্পষ্ট। একদিকে ক্লাব ড্রেসিংরুমে শৃঙ্খলা ভাঙার ঘটনায় কঠোর বার্তা দিতে চেয়েছে। অন্যদিকে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে স্কোয়াড আরও দুর্বল করতে চায়নি। তাই শাস্তি দেওয়া হয়েছে আর্থিকভাবে, কিন্তু মাঠের পরিকল্পনায় সরাসরি আঘাত করা হয়নি।
মার্কার দাবি, আনুষ্ঠানিক বিবৃতির আগেই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা অনেকটা কমে গিয়েছিল। ক্লাবের অভ্যন্তরীণ বৈঠকের পর ভালভার্দে ও চুয়ামেনি মুখোমুখি কথা বলেন এবং নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। সকালে তারা সতীর্থ ও কোচিং স্টাফের কাছেও ক্ষমা চান।
তবু ঘটনাটি রিয়াল মাদ্রিদের বর্তমান ড্রেসিংরুম পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ক্লাবের ভেতরের অস্বস্তি নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছে। এল ক্লাসিকোর মতো ম্যাচের আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন ঘটনায় রিয়ালের পরিবেশ আরও আলোচনায় এসেছে।
রোববার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে ক্লাব চাইছে, শাস্তির মাধ্যমে বার্তা দেওয়া হোক, কিন্তু মাঠে যেন আরও বড় ক্ষতি না হয়।
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন