নোয়াখালীর সেনবাগ উপজেলার তুলাপুকুরিয়া এলাকায় জমে উঠেছিল এক বর্ণাঢ্য ফুটবল উৎসব। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় তুলাপুকুরিয়া দোকানঘর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় দক্ষিণ মানিকপুর তুলাপুকুরিয়া স্পোর্টিং ক্লাব সিজন-২ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। [TECHTARANGA-POST:324]রুদ্ধশ্বাস এ ফাইনালে কানকিরহাট নুরজাহান ক্লাব ৩-২ গোলের ব্যবধানে বাতাকান্দি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরপুর, যেখানে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা মুগ্ধ হয়ে পড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে কানকিরহাট নুরজাহান ক্লাবের সমর্থকরা।খেলাকে ঘিরে মাঠে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শক কানায় কানায় পূর্ণ করে মাঠ, যা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ব্যবস্থাপনা পরিচালক, টপ স্টার গ্রুপ এবং যুগ্ম-আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন জামাল উদ্দিন বাবলু, যুগ্ম-আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি ও সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম জহির, নুর নবী বাচ্চু, হেদায়েত হোসেন ভূঁইয়া, চান্দন হোসেন রাজু ও মামুনুর রশিদ পাটোয়ারীসহ আরও অনেকে। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুল জাব্বার মাহাদী। সভাপতিত্ব করেন আবু ইউছুফ মজুমদার। সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ খোরশেদ আলম।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।