বরগুনা সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে) রাতে সদর থানার বদরখালী ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ও নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৪ মে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি চৌকস টিম ০১নং বদরখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের কুমরাখালী ফুলতলা আবাসন এলাকায় অভিযান চালায়।
ফুলতলা থেকে আপগ্রেড বাজারগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে মোঃ হাসিব শিকদার (২৬) নামক এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে:২১ পিচ ইয়াবা ট্যাবলেট (যার বাজারমূল্য আনুমানিক ৬,৩০০ টাকা) নগদ ১০,৭৫০/- টাকা (মাদক বিক্রয়লব্ধ অর্থ) একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হাসিব শিকদারের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনের বিকল্প নেই। সৃজনশীল সমাজ গঠনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
.png)
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন